ঈদের খুশি
- সিবগাতুর রহমান
আয় ছেলেরা আয় মেয়েরা
চাঁদ দেখতে যাই
চাঁদের ভেলায় ঈদ আসবে
বরণ করবো তাই।
ঐ দেখা যায় চাঁদ উঠেছে
এলো খুশির ঈদ
মনে খুশির বান ডেকেছে
চোখেতে নাই নিদ।
ঈদের দিনে মা রাঁধবেন
স্বাদের খানাপিনা
বাবা দিবেন রঙিন জামা
খুশির আলপনা।
ছড়িয়ে দেবো ঈদ আনন্দ
বিভেদ নাহি রবে
দুঃখি অনাথ সবার সাথে
অনেক মজা হবে।
*****
রচনাকালঃ ১৮ মে ২০২০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।