মূক প্রজাতি
- এ কে সরকার শাওন - প্রলয়-প্রলাপ

মক্ষিরানী চায় শুধু অর্থ বিত্ত,
পুরষ্কারের কাঙ্গাল ধীমান,
পতিত কামুক চায় কাম,
যৌতুকের ভিখারি শ্রীমান;
এই চারের নেই কোন
মান মর্যাদা সম্মান!

কোচিংয়ের কাঙ্গাল পণ্ডিত,
ঘুষে বেহুশ ঘুষখোর;
এদের চেয়ে খারাপ কি
ছিনতাইকারী ডাকাত চোর?

দুর্নীতিবাজ মজুতদার
চামচা আর চাঁদাবাজ;
এদের আওয়াজ বেশী,
এরা বড্ড জাঁহাবাজ!
তবু মাকাল কর্তার কাছে
ওরাই মাথার তাজ!

এই দশ রত্নকে ছাড়িয়ে
এগিয়েছে বনিক মুনাফাখোর!
ঝিমিয়ে পড়ে বাবু বীরেরা,
যদি ভরে তাদের লোভী উদর!
তাদের কাছে লোভী বনিকের
নিত্য চলে আদর-কদর!
আসলে এরা ধুরন্ধর ভন্ড
সাধুবেশে খাটি চোর!

করে ক্ষতি মানুষ মৌমাছি
সুসময় দেশে এসে করে ঠাস ঠাস!
দুঃসময়ে উড়ে যায় বিদেশ,
দেশের করে সর্বনাশ!

ওরা সবে দুর্জনে মিলে দেশের
যতটা করে নিশিদিন ক্ষতি!
তার চেয়ে বেশী ক্ষতি করে
চেতনাহীন দীমান মূক প্রজাতি!


২০ মে ২০২০
শাওনাজ, ঢাকা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026