শরৎকাল
- আবু জাফর বিশ্বাস

শুভ্রতার প্রতীক ভাদ্র ও আশ্বিন দুই মাস শরৎকাল,
নেই বর্ষার বিষন্নতা শুধু স্নিগ্ধতা প্রকৃতি শান্ত নির্মল।
সাদা মেঘের ভেলায় চড়ে শুভ্র কাশের আঁচল উড়িয়ে,
শরৎ আসে প্রকৃতি হাসে শেফালিফুলের মালা দুলিয়ে।

নীল আকাশে চলছে ভেসে সাদা মেঘের ভেলা,
আপন মনে মেঘের সনে করছে লুকচুরি খেলা।
এমন পরিবেশে ঝিরঝির বাতাসে দোলে কাশবন,
প্রকৃতির ছন্দে শিউলি ফুলের গন্ধে ভরে যায় মন।

ঝিলমিলি রোদ শান্ত শরৎ স্নিগ্ধ রূপে প্রশান্তি আনে,
মন মাতোয়ারা ধবধবে রাতের স্নিগ্ধ জ্যোৎস্নার টানে।
সাদা কাশফুল শিউলি বকুল জ্যোৎস্না আলোছায়ায়,
নদীর তীরে বনের প্রান্ত জুড়ে অপরূপ শোভা ছড়ায়।

সোনালী আলোয় মেঘের জড়াজড়ি মৃদুমন্দ বাতাসে,
চিরসবুজ মাঠে প্রকৃতি হেসে ওঠে মুকুল ধানের শীষে।
চারপাশের শুভ্রতা বৃষ্টির ফোঁটায় ভেজায় ফুলের রেণু,
দিগন্তজুড়ে আঁকা সাতরঙা হাসিমাখা ফুটে ওঠে রংধনু।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026