তোমার ছোঁয়া
- সিফাত আহমেদ

তোমার ছোঁয়া মানে হঠাৎ তোমাকে আমাতে অনুভব করা!
তোমার ছোঁয়া মানে আমার কাছে আরেকটি নতুন জন্ম!
তোমার ছোঁয়া মানে আমার আরেকটি নতুন উপলব্ধি!
তোমার ছোঁয়া মানে নতুন করে আরেকবার বেঁচে থাকার ইচ্ছে!
তোমার ছোঁয়া মানে ক্লান্তিবিহীন আমাদের পথচলা!
তোমার ছোঁয়া মানে তোমার স্বপ্নে রাত- দিন বিভোর থাকা!
তোমার ছোঁয়া মানে সারাটিদিন তোমার সুন্দর অনুভূতিতে মিশে থাকা!
তোমার ছোঁয়া মানে আমার আমিকে নতুন করে খুঁজে পাওয়া!
তোমার একটু ছোঁয়া মানে স্নিগ্ধ স্বপ্ন থেকে আবার জেগে ওঠা!
তোমার আলতো ছোঁয়া মানে আমাকে ভালোবাসায় বেঁধে ফেলার তোমার সরল প্রচেষ্টা!
তোমার ঐটুকু ছোঁয়া মানে আমার রাতের প্রহরে অবিরাম জেগে থাকা!
তোমার একটু ছোঁয়া মানে তোমার ভাবনায় জিইয়ে থাকা দিনের পর দিন!
তোমার একটু ছোঁয়া মানে তপ্ত দুপুরে একটু শীতল স্পর্শ!
তোমার একটু ছোঁয়া মানে নির্ভরতার আশ্বাস!
তোমার একটু ছোঁয়া মানে তোমার চঞ্চলা দুষ্টুমি!
তোমার একটু ছোঁয়া মানে ভালোবাসার হাতছানি!
তোমার একটু ছোঁয়া মানে সব ভুলে ভালোলাগার আবেশে জড়িয়ে যাওয়া!
তোমার ছোঁয়া মানে তোমাতে মিশে যাবার আমার অবাধ্য আকাঙ্খা!
তোমার ছোঁয়া মানে তোমাকে নিয়ে হারিয়ে যাবার সূচনা!
তোমার ছোঁয়া মানে তোমাকে নিয়ে ভালোবাসায় মিশে যাওয়া!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026