মায়ের স্মৃতি
- আবু জাফর বিশ্বাস

পৃথিবীতে খুব ছোট্ট একটি নাম মা,
জগতে যার গুনের নেই কোন সীমা।
তাঁর রক্তে-মাংসে সৃষ্ট সন্তানের এক টুকরো মাংসপিন্ড,
যার উদরই দশ মাস দশ দিন ছিলো বিশ্ব ব্রহ্মাণ্ড।
সন্তানের আবির্ভাবকে স্বাগত জানাতে;
একাই যুদ্ধ করেন তিনি মৃত্যুর সাথে!

হাসপাতালের বেডে সহ্য করেন সীমাহীন তীব্র যন্ত্রণা,
দু’চোখে অন্ধকার, তবুও সয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বেদনা;
ভূমিকম্পের মত দেহের ঝাকুনিতে অজস্র রক্তস্রোতে,
দাঁত কামড়ানো আত্মচিৎকারে জন্ম এই পৃথিবীতে!

সন্তানের আবির্ভাবে ব্যথান্বিত সেই শরীর নিয়ে,
অশ্রু-সিক্ত চোখে সন্তানের দিকে এক ঝলক তাকিয়ে;
যখন দেখে হুয়া...! হুয়া...! করে সন্তানের কাঁদতে,
মায়ের মুখে পৃথিবীর শ্রেষ্ঠ হাসি, বাধভাঙা খুশিতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026