স্বপ্নলোকের ছায়া
- আবু জাফর বিশ্বাস

মাঝে মাঝে এমন কেন হয় ?
গভীর রাতে তার সাথে স্বপ্নলোকে দেখা হয়ে যায়,
চোখ মেলতেই হুট করে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না।
মরে যেতে সাধ হয়।

হয়তো আমার সব আছে
পাশে শুয়ে থাকা স্বামী কিংবা স্ত্রী,
কিংবা একটা ফোন কলের দূরত্বে কোন একান্ত প্রিয়জন।
তবু আরও আপন হবার অপেক্ষায়!

সফলতাও আছে আমার
হয়তো পরিবারে আছে মা-বাবা-ভাইবোন কত আপন জন,
সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়েছে, আছে জীবনে সচ্ছলতাও।
তবুও আমি সত্যিই অসহায়!

সব আছে আমার, সব!
তবু বেঁচে থাকাটা ভীষণ অর্থহীন লাগে, কখনো কখনো
হঠাৎ করে বুকের মাঝে সব যেন আকাশের মত ফাকা,
শুন্য আর শুন্য হয়ে যায়!

এত মানুষের ভিড়েও নিজেকে শেষ বিন্দু পর্যন্ত নিঃসঙ্গ লাগে,
বুক ভরে কেবল অকারণ হাহাকার জ্বালায়।
নিজের মধ্যে একটা অন্তহীন কষ্ট;
কুরে-কুরে খায়!

মাঝে মাঝে বেঁচে থাকাকে অনর্থক মনে হয়,
মনে হয় সে আমার নীরবতার উচ্চারণগুলো বুঝুক।
তার অভাব ঘুরে ফিরে আক্রান্ত করে আমার হৃদয়,
তাই তার কথা খুব খুব মনে হয়...!

আসলে সে কে?
কি তার পরিচয়, সে কি কোন দিন ছিল, না আছে, নাকি থাকবে?
হয়তো সে অস্তিত্বহীন এক কল্পলোকের কায়া বা স্বপ্নলোকের ছায়া।
কিংবা সে আসলে নাই, তাই এমন মনে হয়!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026