মানুষের পরিচয়
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী

মানুষের পরিচয়
আমিনুর রহমান
২.৬.২০২০

সেবার এক মাহফিলে দেখি বক্তার বক্তব্যের চিৎকার
অপরদিকে মঞ্চের পাশের ভিখারী দেয় বিবেককে ধীক্কার
পথে পড়ে থাকে লাশ দেখেনা কেউ প্রগতিশীল আছে যারা
সময়ের ফেরে ভিখারী হয়েছে নেতা দাপটে তার কতজন ভিটেছাড়া

সেবার নামে লুটছে টাকা ডাক্তার নামের ক্লিনিকের কসাই
কতজনকে দেখি তোষামুদে পা-চাটা কথায় কথায় জি মশাই!
কেউ দশতলাতে ঘুমায়,কেউ ফুটপাতে ঘুমায় খালি গায়
তবে কিসের মানবতার কথা বলে এরা!নষ্ট প্রজন্ম যখন ধরায়!

গুটিকতেকের হাতে ক্ষমতা সব;নির্ধারণ করছে জীবন-মরণ
এরাই খাচ্ছে,এরাই লুটছে,এরাই করছে জন-অধিকার হরন
শাসক-শাসিতের ব্যবধান ঘুচে যাক;পরিচয় হোক সবাই মানুষ
সব বাহাদুরি পড়ে থাক,ধরণী হতে নিপাত হোক অমানুষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০৬-২০২০ ১২:১৪ মিঃ

একরাশ  মুগ্ধতা ।