থামবে মনের কান্না
- শেখ মাফিজুল ইসলাম
ভালোবাসার মানুষ গেছি আনতে;
পাড়া-পরশি কেউ পারেনি জানতে।
তাকিয়ে দেখি বন্যার জলে ভাসছে,
সূর্য মামা মাথার ওপর হাসছে।
কলার ভেলায় আমায় দেখে হাসলো,
হাত ধরে সে ভেলার ওপর বসলো।
ভেলায় চড়ে ভীষণ ভালো বাসলো;
বন্যার জলে নতুন প্রমে ফাঁসলো।
ভালোবাসার ঘর ভেসেছে বন্যায়,
হা-পিত্তেশে বুক পেটেছে কান্নায়।
জলোচ্ছ্বাসে নদীর দু’পাড় ভাঙলো,
কপালের ভাঁজ বলি-রেখা ঘামলো।
শেয়াল-শকুন ক্ষেত-খামারে নামবে,
খাদ্য পেয়ে হঠাৎ করেই থামবে।
বাঁচার জন্য আঁটছি কত ফন্দি,
এগিয়ে এসো আমরা পানি বন্দী;
দু:খের সাথে করবো কত সন্ধি?
ঘোলা-জলে মৎস শিকার চলবে,
সাঙ্গ-পাঙ্গ তারাও কথা বলবে;
দু’দিন পরে নামবে যখন বন্যা,
তখন কি আর থামবে মনের কান্না!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।