মনপোড়া গন্ধ
- আবু জাফর বিশ্বাস
বহুকাল ধরে চেপে রাখা
অতৃপ্ত এক দীর্ঘশ্বাস,
তোমাকে হারাবার যন্ত্রনাগুলো
এই বুকে করছে বসবাস।
হয়তো তোমার পৃথিবীতে নেই
কোন ভালবাসা, মায়া,
মনে রেখ আমার পৃথিবী জুড়ে
শুধু তোমারই ছায়া।
দুঃখ ছুঁয়ে কষ্ট বয়ে যায়
শুধু অকারণ অবহেলায়,
অলীক স্বপ্ন, মিথ্যে আশায়
নাটকীয় সেই ভালোবাসায়!
আকস্মিক ঝড়ের তান্ডবে লন্ডভন্ড
সাজানো বাগানের ফুলকূঁড়ি,
নিষ্ঠুর কষাঘাতে ধূলিসাৎ স্বপ্নপন্ড
ধ্বংসাবশেষ বিরানভুমিতে নিঃসঙ্গ ঘুরি!
স্বার্থপর জগতে করছে সবে স্বার্থসিদ্ধি
ছুটছে মানুষ স্থান-কাল-পাত্র ভেদে,
ভুলেছি মেঘলা আকাশ, শ্রাবণের বৃষ্টি
অন্তর পুড়ে অঙ্গার বিশ্বাসের রোদে।
এখনো মনপোড়া গন্ধ আঁকড়ে ধরে
না-ফুরানো নির্ঘুম দীর্ঘ রাতে;
অনাহুত কষ্টগুলো উপহাস করে
এই নিষ্ঠুর নিয়তির সাথে।
--------------
২৫-০৮-১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।