নীলিমার নীলে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা
রাতের আকাশে আঁধার
মন মাঝে ব্যথা তার
কত স্মৃতি মনে পরে
কভু হই আমিও জেরবার।
কি আছে আর বলার
হৃদয়ে নেই হৃদয় হারাবার
সে আমি আরো কতজন
পুড়ছে রোজ জীবনের পারাবার।
দূর নীলিমার নীলের মাঝে
তার স্মৃতিরা উঁকি দেয়
সেও খোঁজে মেঘের ভাজে
মধুর স্মৃতি শূণ্যতায়।
ক্ষণিকের তরে আসা-যাওয়া
ভরে দিয়েছিলাম ভালোবাসায়
রাতের আকাশের ঐ অমানিশায়
খুঁজি,খোঁজে সে নিরালায়।
অক্টোবর,২০১২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।