সময়
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

#কবিতা: সময়
কলমে-আমিনুর রহমান
তারিখ:৭.৬.২০২০ ইং

নদীর স্রোতের মতো বইছে সময়
পড়ে থাকে অজস্র কাজ
থমকে থাকেনা কোন দৃশ্যপট
কর্মব্যস্ত জীবনে নেই অবকাশ।

কবিতার খাতা করে বিলাপ রাতদিন
প্রেয়সী ও চাই একটুখানি সময়
বিশ্রাম প্রয়োজন আজন্মকালের
সময়ের ফেরে চেয়ে আমি অসহায়।

হিসাব করা হয়নি পেলাম কি প্রতিদান
কত বসন্তবেলার হয়েছে বিদায়
কত ফাগুন আসে,কত শ্রাবণ যায় চলে
বসন্ত গোলাপ রাত্রির মায়াতে লুটায়।

আকাশের কান্না,মাটির চিৎকার দেখেছি
দেখেছি অকালে কত মুকুল ঝরে যায়
রাশিরাশি প্রেমের স্বপ্ন দেখেছি দুচোখে
নির্ঘুম কান্না করেছি না পাবার বেদনায়।

মাঝে মাঝে মনে হয় সব ভুলে যায়
প্রাপ্তির খাতাতে শূন্য কিছু লিখে যায়
অপ্রাপ্তির বোধ কবিতাতে দেয় ঢেলে
অবোধ শিশু হয়ে অন্তরার কোলেতে ঘুমায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৬-২০২০ ১৪:১৭ মিঃ

সুললিত


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026