জয় হোক মানবতার
- এ কে সরকার শাওন - চেয়ার ও চোর
সব ব্যাটারই ইতিবৃত্ত
আমরা সবাই জানি!
কি ছিলে একাত্তরের আগে ?
হিসাব করতো একটুখানি!
একটা থেকে বিশটা ব্যাবসা,
কোন আলাদীনের চেরাগ গুনে?
শ্রমিক ছাটাইয়ের উৎসবে আজ
রক্তের হোলি তনুমনে!
যাদের ঘামে-রক্ত-শ্রমে
তুই ব্যাটা আজ মহাতাজা!
জীবন দিয়ে যে গড়লো রাজা,
সেই নায়কের হবে সাজা!
মনে-ধ্যানে চরম মিসকিন,
তোরা সব রক্ত-চোষা খুনী!
তোদের পাশে তালিয়া বাঁজায়
সব দন্ডবিহীন প্রাণী!
বেকার শ্রমিক কদর্পকহীন
ঘুরবে দ্বারে দ্বারে!
ত্রাণের নামে ছবি তুলে
ভাসবি যশের তোড়ে !
গণবিরোধী আন্ধা-কানুন
যত্তসব ধনীর তোষণ আচার!
বিপ্লবে ভাংগতে হবে,
বিশ্ব হোক না আবার তোলপাড় !
ফেসবুকে, পোষ্টারে, মাইকে,
অতি বিপ্লবীতে টুইটুম্বর!
তাদের মাঝে এক আনাও
নেই শ্রমিকের আসল অনুচর!
মে দিবসে ত্রাতা সাজে,
শ্রমিকের কত আপনজন!
আসলে সব ভন্ড শকুন,
নিরবে খায় শ্রমিকের খুন!
অনেক বেড়েছে তোদের বাড়,
আর তো সহ্য হয় না আর!
ভুখা-নাঙ্গা শ্রমিক জাগলে,
তোদের হাড্ডী হবে চুরমার!
প্রাসাদের ইট পড়বে খসে
নরকের কীট নরকে যাবি!
যাবার বেলায় রাক্ষস চোখে
প্রলয় লীলায় মূর্চ্ছা যাবি!
তোদের নামে উড়বে থুতু
যতদিন এ বিশ্ব রবে!
আপনজনও পিঠ বাঁচাতে
তোদের নাম নাহি নিবে!
অবসান হোক শ্রমিকের
প্রতি নির্মম রসিকতার!
পুঁজিবাদ-বর্ণবাদ নির্মূল হয়ে
জয় হোক মানবতার!
উৎসর্গঃ করোনা যুদ্ধ জয়ী শ্রমিক নেতা, কমরেড জিয়াউল কবীর খোকন
শাওনাজ, ঢাকা!
০৭ জুন ২০২০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।