চলমান দুনিয়া
- আমিনুর রহমান (তপু রায়হান)
দুনিয়াটা রং তামাশার
দু:খ-কষ্টের ভাই
কোনখানে শান্তির আভাস
বিন্দুমাত্র নাই।
ঝগড়া-ফ্যাসাদ,রাহাজানি
চলছে হরদম
মাদক নেশা বিশ্বজুড়ে
নারী ব্যবসা মনোরম।
নীতি-নৈতিকতার চরম অবক্ষয়
ধর্মীয় অনুভূতি বিপর্যস্ত প্রায়
এভাবেই চলছে কত-শত আগ্রাসন
বিবেক-মূল্যবোধ বিলুপ্ত প্রায়।
৬.৫.২০২০ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।