বৃষ্টিবেলার কাব্য
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

বৃষ্টিবেলার কাব্য
আমিনুর রহমান
৭.৬.২০২০ ইং

অলসবেলা বৃষ্টি এলো ছন্দ সুর তুলে
শিশু-কিশোর উল্লাসিত মাতে পড়া ফেলে
আজকের দিনে আর নেই কোন কাজ
ছাতা মাথায় দিয়ে বর্ষা সেজেছে সাঁজ।

তীব্র রাগে গর্জে ওঠে অভিমানী মেঘ
হঠাৎ করে প্রকৃতিতে ভীষণ ঝড়োবেগ
মেঘের খামে লেখা চিঠি পড়তে খুব ভয়
শিশির ভেজা বৃষ্টিতে কি জানি কি হয়!

আলতা পাঁয়ে কিশোরী যায় ছুটে যায়
মন আমার বৃষ্টিতে তার পানেতে হারায়
প্রেমের ফুলের বাসর মেলে ঢালে রাত
হঠাৎ আগ্নেয়গিরীতে জ্বলে অগ্ন্যুৎপাত।

আধো আকাশ জুড়ে দমকা বজ্রপাত
তবুও খুশীর পরশে ফুরফুরে মেজাজ
আমার শহর ভিজে জলে একাকার
মন পড়ে রয় তোমার শহরে হারাবার।

অন্তরা,এ প্রহরে দেখো আকাশের কান্না
দেখাবো ঝরে কিভাবে মেঘেদের ঝর্না
সাগরের কান্না শেষে আসে ফিরে বন্যা
এই উদাস বাদল দিনে হবে জলকন্যা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৬-২০২০ ১৪:২১ মিঃ

সুললিত


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026