চাঁদ মামা , চাঁদ মামা
- রুবিনা মজুমদার

চাঁদ মামা , চাঁদ মামা ,
কোথায় তোমার রঙ্গিন জামা ?
সারা রাত খালি গায়ে,
ঘুরে বেড়াও ডানে বাঁয়ে ।
নেই কি তোমার শীত তাপ ?
কোথায় তোমার মা , বাপ ?
মেঘ মামা তাড়ালে ...
লুকিয়ে যাও মেঘের আড়ালে ।
একটু মুচকী হেসে ...
ক্ষণিক পরে আকাশেতে উঠো আবার ভেসে ।
তোমার হাসি দেখি জোছনা মাখা পূর্ণিমা রাতে ,
তোমার বেদনা দেখি অমাবস্যার সাথে ।
চাঁদ মামা চেয়ে থাকো তুমি...
পৃথিবীর পানে অবাক দৃষ্টিতে ,
কখনো আবার ভিজে যাও ঝড় - বৃষ্টিতে ।
মহাকালের ঝড় - বৃষ্টির আঘাতে আঘাতে ,
তাই কি দেখি না তোমায় সুপ্রভাতে ?
কতো কবি তোমায় নিয়ে
লিখেন কতো কবিতা ,
চিত্র শিল্পী আঁকেন আবার ,
চাঁদ মামার সুন্দর ছবিটা ।
কতো বিজ্ঞানী চাঁদের দেশে গিয়েছে ,
ছেলে বেলার চাঁদের বুড়ীকে ...
কেউ কি খুঁজে পেয়েছে ?
চাঁদ মামা তুমি রয়েছো দূর বহুদূর ,
তোমার বুকে লিখা আছে কি ...
পৃথিবীর স্মৃতির সব মহীসুর ?
তোমার নেই কি কোনো সুখ - দুঃখ ?
তোমায় নিয়ে রচিত হয় কতো গীতি - কাব্য ।
চাঁদ মামা তুমিতো সারাক্ষণ নীরব নিস্তব্ধ ,
মেঘের আড়ালে যদিও থাকো কিছুক্ষণ আবদ্ধ ।
ছেলে বেলায় চাঁদ মামার কতো টিপ ,
মা দিয়েছিলো আমাদের কপালে ,
বড় বেলায় এসে আমরা সবাই ভুগছি ,
চাঁদ মামার সুখের টিপের আকালে ।
ছেলে বেলায় তুমি ছিলে সব মায়েদেরই ভাই ,
তাইতো আজ বড় বেলায় এসেও ...
তোমায় বার বার ডেকে যাই ।
চাঁদ মামা , চাঁদ মামা ,
দেবো তোমায় রঙ্গিন জামা ।
একটু কাছে আসোনা ,
মিষ্টি করে হাসোনা ।
ছেলে বেলার মতোন করে
একটু ভালোবাসোনা ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026