ফেরিওয়ালা
- রুবিনা মজুমদার

ঐ ফেরিওয়ালা সারাদিন ধরে
কখনো পিচ ঢালা পথে ,
কখনো সরু অলিতে গলিতে ...
জিনিষ - পত্র ফেরি করে ফিরে ।
ফেরিওয়ালার ঘুমরে কাঁদে হৃদয়
অবোধ আকুলতায় ।
সারাদিন ধরে ,
কখনো চৈত্রের রোদের তাপে পুড়ে
কখনো আবার বর্ষার বৃষ্টিতে যায় ভিজে ।
তবু তার বেঁচে থাকার ব্যাকুলতা ।
জীবনে তার সুর নেই , আনন্দ নেই ,
শুধু রক্ত মাংসের শরীর নিয়ে দিনভর ছুটে চলা ।
মানুষের নিষ্ঠুর আচরণে হয় মর্মাহত ,
শুধু নিজের দুঃখ , কষ্ট , লজ্জা আর অপমানে
যেন নিজেই দেখে নিজের দৃশ্যমান চেহারাটা ।

তবু ফেরিওয়ালা ফেরি করে ফিরে সারাদিন ধরে ।
রোদ , বৃষ্টি , আর ঝড়ে ......।
দিনের শেষে হয়ে যায় সে ক্লান্ত ,
অভিরাম ছুটে চলা তবু হয় নাতো ক্ষান্ত ।
জীবন যুদ্ধে চলে নাতো তার জীবন সংসার ,
সংসারে বেজে উঠে নিত্য অভাবের ঝংকার ।
নিয়মিত জোটে না পরিবারের অন্ন, বস্র ,
অভাবটাই যেন তার একমাত্র অস্র ।
সন্তানের হয়নাতো লেখা - পড়া ,
তাদের জীবনটা হয়ে যায় ছন্নছাড়া ।
নিত্য পথে ঘাটে খেতে হয় মানুষের মুখ ঝামটা ,
অভাবের তাড়নায় সে পড়ে শুধু অভাবের নামতা ।
দিনে দিনে বাড়ে অভাবের বোঝা ,
নিরক্ষর বলে তার চাকরী ও হয় নাতো খোঁজা ।
সকাল , দুপুর , সাঁঝে ফেরিওয়ালা
রাস্তায় নামে বারে বারে ।
জিনিষ - পত্রের উবধগতি দেখে
সে অসহায়ের মতোন আর্তনাদ করে ।
অভাবতাই যখন তার নিত্য সঙ্গী ,
অসুখে - বিসুখে নিস্তেজ হতে থাকে তার অঙ্গভঙ্গি ।
অনাহারী হয়েও সে যে ঘুরে বেড়ায়
ফুটপাত কিংবা রাস্তার ধারে অলিতে গলিতে ।
ফেরিওয়ালা ফেরি করে ফিরে
সারাদিন ধরে ............
শুধু তার কান্নার সুর ভেসে
বেড়ায় বাতাসের শূন্যতা ঘিরে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026