স্মৃতি ঘেরা আকাশ
- রুবিনা মজুমদার
মনের গভীরে যতো দুঃখ থাকে আড়ালে ,
তোমার স্মৃতি ঘেরা আকাশ আজো মনে পড়ে ।
আছো তুমি আজো এই হৃদয় জুড়ে ...
নীল কষ্টেরা শুধু এ বুকে খেলা করে ।।
মনের গভীরে শূন্যতা আমায় ঘিরে ধরে ,
নীল কষ্টেরা শুধু এ বুকে খেলা করে ।।
যদিও এ বুকে তোমায় না পাওয়ার হতাশা ,
দুঃস্বপ্নেরা আমার সাথে করে তামাশা ।।
আমার আকাশটা আজ মেঘে মেঘে ঢাকা ,
স্মৃতির চাদরটাকে যায় না তো দূরে রাখা ।
মনের গভীরে শূন্যতা আমার ধিরে ধরে ,
নীল কষ্টেরা শুধু এ বুকে খেলা করে ।
যদিও তোমায় নিয়ে মিছে স্বপ্ন দেখা ,
তবুও তোমায় ভেবে আমার সব গান কবিতা লিখা ।।
কোনো এক অজানার পথে আছো তুমি বহু দূরে ,
সে লিখার স্বরলিপিতে তাই আজো অঝরে বৃষ্টি ঝরে ।
মনের গভীরে শূন্যতা আমার ঘিরে ধরে ,
নীল কষ্টেরা শুধু এ বুকে খেলা করে করে ।
দুচোখের তিথিতে তাই আজো অশ্রু ঝরে
তোমার স্মৃতি ঘেরা আকাশ আজো মনে পড়ে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।