বিবেকের অবহেলায়
- রুবিনা মজুমদার

গরীব বোনটির -
নূপুর পরা পায়
আজ থেঁতলে গেছে
বিবেকের অবহেলায় ।
সেই গরীব বউটির চুড়ি পরা হাত
পেয়েছে তাই মৃত্যুর স্বাদ ।
বাঁচাও বাঁচাও বলে -
চিৎকার করে যে গরীব ভাইটি
শুনেছো কি বিবেক -
তার বাঁচার করুণ আকুতি - মিনতি ?
গরীব শ্রমিক মৃত্যুর কোলাহলে -
সাভার হয়েছে তাই কারবালা
শত শত মানুষ আজ প্রিয়জন হারা ।
বাতাস ভারী হয়ে গেছে -
শুনে প্রিয়জন হারানোর কান্নার রোল ,
শত শত পুত্র - কন্যা হারিয়ে গেছে
শূন্য করে বাবা - মায়ের কোল ।
ওরাতো গরীব - খেটে খাওয়া শ্রমিক
তাই কেউ ভাবে না তাদের কথা ।
ওরা সমাজে মূল্যহীনা
তাইতো নীরবে নিভে যায়
অহায় মানুষগুলোর জীবনের বীণা ।
ওরাতো আমাদেরই বাবা , মা , বোন , ভাই
আসুন সবাই তাদের পাশে একটু দাঁড়াই ।
আমরা কেন শুনতে পাইনা
গরীবের বেঁচে থাকার একটু ফরিয়াদ ?
তাই আজ বিবেক কে জানাই ধিক্কার ।
স্বজন হারানোর মানুষের আর্তনাদে
আমরা কেবল জানাই সমবেদনা ।
আজ আকাশের ও নয়নের নীর ঝরে
ঐ নিরীহ মানুষগুলোর তরে -
শুধু টনক নড়ে না এই বিবেকের ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026