বিরহের গান
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেম

আমি যার লাগিয়া হইলাম দোষী
সেই যখন চিনেনা আমারে
কাঁটার আঘাত দিলো যে জীবনে
তবুও পাইলামনা তাহারে।

উদাস চোখে যখন দেখি তোমারে
মন কান্দে জড়াইয়া ধরতে রে
প্রেম শিখায়া দূরে গেলা চইলারে
এখন ঘুমাও কার বাসরে রে।



এতো ডাকি তবুও কেন বন্ধুরে
আইলানা ফিরিয়া বন্ধুরে
যে আগুন জ্বলে বুকের মাঝে রে
তুমি ছাড়া সে আগুন নিভবেনা রে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।