ভালোবাসি
- রুবিনা মজুমদার

মানুষের জীবনেতো বার বার দুঃখ আসে ,
আসে কতোনা বেদনা -
তাই বলে কি আর মানুষ
বার বার বলে না
ভালোবাসি
ভালবাসি ।
ঐ নীল আকাশে তো বার বার
চন্র , সূর্য উদিত হয় -
সন্ধ্যা লগ্নে বার বার
সূর্যটা অস্ত যায় ,
মেঘে মেঘে ঐ নীল
আকাশ ছেয়ে যায় ,
বার বার বৃষ্টি ঝরায় ,
তবু কেন মানুষ -
বার বার বলতে পারে না
ভালোবাসি
ভালবাসি ।
নদীর পানিতো বার বার সমুদ্রে পড়ে
পাহাড়তো বার বার
ঝরনা ধারা ঝরায় ,
তবু কেন মানুষ
বার বার বলতে পারে না
ভালোবাসি
ভালোবাসি ।
হৃদয়ের আকাশে যদি একবার
আসে কালবৈশাখীর ঝড় ,
তখন ভালোবাসা কখন
যেন হয়ে যায় পর ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026