ওগো বন্ধু
- রুবিনা মজুমদার

জীবন চলার পথে ----
------ কখনো হেরে যেতে যেতে
একদিন পেয়ে যাবে তুমি সুন্দর কিছু ।
------- দুঃখ ভরা মন নিয়ে
হেরে যাওয়ার ব্যাথা পেয়ে
-------- তুমি হইওনা কভু পিছু ।
সৎ সাহস নিয়ে এগিয়ে চলো
------- মনোবল নিয়ে কথা বোলো ,
হইওনা কারো কাছে নিচু ।
হৃদয়ের কুল ভেঙে যদি আসে ঝড়
------- তবু তারে করো জয় ।
হতাশার সাগরে ভেসে ভেসে
------- জীবনটাকে করোনা ক্ষয় ।
যে প্রেম হারিয়ে গেছে
------ তারে আর পিছু ডেকোনা ,
না পাওয়ার ব্যাথা নিয়ে
------ তুমি আর কেঁদোনা ।
দুঃখের বালুচরে তুমি
----- আর মিছে ঘর বেঁধোনা ।
জীবন মানেই দুঃখ আর হতাশা
---- ভালোবাসা কেবল ক্ষুধার্ত হৃদয়ের পিপাসা ।
চাঁদহীন আকাশে দেখবে যখন লক্ষ তারা
---- তখন কোনো এক অবসরে
--- হৃদয়ে আবেশ জড়িয়ে ...
না হয় তুমি ভেবো তোমার প্রিয়ার কথা ।
----- তোমার শত দুঃখের দিনে
আমায় পাশে ডেকো
-----তোমার আনন্দ আর সুখের ক্ষণে
আমার নামটি মনে রেখো
শুধু এই টুকু ফরিয়াদ ---
----- ওগো বন্ধু ----- ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026