বাবা তোমার জন্য ভালোবাসা
- রুবিনা মজুমদার

আমার বুকের ভিতর বসত করে
একটা পাহাড় হিমালয় –

যেখানেতে নিত্য চলে শুধু
ঝড় – বাদলের প্রলয় ।
হিমালয়ের বুকের বরফ গলে গলে
দু’চোখ বেয়ে ঝরে ।
ঝড় – তুফানে সেই হিমালয় কখনো
টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়ে ।
সেই হিমালয়ের বুকের বুকের কান্না – -
বাবা তুমি দেখতে কি পাও ?
বাবা তুমি শুনতে কি পাও ?
বাবা কতো মধুর সুরে –
নাম ধরে ডাকতো মোরে ,
সেই সব দিন গুলো হারালো কোথায় ?
বাবা তোমায় মনে পড়ে যায় ।
বাবা কাঁদছি আমি তোমার তরে
পড়ে কঠিন জীবন ঝড়ে –
তোমার মতন এমন মায়া
তুমি ছিলে বটবৃক্ষের ছায়া ,
এই জগৎ জুড়ে আরতো কোথা ও নাই
তুমি ছাড়া এই জীবনে আরতো কেহ নাই ।
বাবা তোমার কথা পড়লে মনে
বুকের ভিতর নিঃশব্দ রক্ত ঝরে ,
তোমার সেই আদরের মেয়ে আমি
বাবা হারা হয়ে কাঁদি ।
জীবনটাকে দুঃখের বালুচরের শান্তনাতে বাঁধি ।
সময়ের পথ চলতে গিয়ে – -
চমকে চেয়ে রই -
কাউকে কাউকে বাবার মতন কেন মনে হয় ?
কিন্তু সেতো আমার বাবা নয় ।
বাবা তোমার ভালবাসার মূল্য দিতে চেয়ে
জীবনটাকে করতে চেয়েছি রঙিন ,
সেই রঙিন সুতা ছিঁড়ে গিয়ে
জীবনটা আজ দুঃখের সাগরে হয়েছে বিলীন ।
সবারইতো বাবা আছে –
শুধু আমার বাবা নেই আমার পাশে ।
প্রতিদিনইতো চন্র – সূর্য উঠে
আবার ডুবে যায় আকাশের কোণে ।
বাবা তুমি কোথায় হারালে
কোন সে পৃথিবীর আড়ালে ?
আমি বাবা বলে ডাকি কারে ?
বাবা তুমি ছাড়া – -
সব কিছু লাগে ফাঁকা
তাইতো কাঁদি একা একা ,
তবু পাইনা কেন তোমার দেখা ?
রাতের আকাশের কোন তারাটা তুমি ?
তোমায় কেন খুঁজে পাইনা আমি ?
বাবা তোমার কফিন বন্ধি লাশ
শুধুই আমার স্মৃতিতে ভাসে ।
প্রতিদিন তোমায় ঠিকানাহীন একটি পত্র লিখি
আর অনুস্মরণ করি তোমার আদর্শ ও নীতি ।
স্মৃতির পাতায় আছো তুমি
জীবনের খাতায় আছো তুমি
বাবা তুমি থাকবে চিরকাল ,
যতদিন থাকবে এই দেহে প্রান ।
স্মৃতির পাতায় বাবা তুমি রবে অম্লান ।
আমার সব ভালোবাসা বাবা
শুধু তোমার জন্য ।
বাবা তুমি যেখানেই থাকো
ভালো থেকো ।
বাবার মঙ্গল কামনায় অসহায় সন্তান ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026