অনন্ত জিজ্ঞাসা
- রুবিনা মজুমদার

স্বাধীনতার তরে,
কেউ ফেলেছে শত সহস্র অশ্রুজল
কেউ বা আবার ফেলেছে
হৃদয়ের রুক্তমাখা ভালোবাসার ঘাম।
তবু হে স্বাধীনতা-
তুমি আজো কি পেয়েছো
তোমার ভালোবাসার দাম-?
স্বাধীনতার তরে,
কতো মা হারিয়েছে সন্তান
স্ত্রী হারিয়েছে প্রিয়তম স্বামী
কত বোন হয়েছে বীরাঙ্গনা।
তোমায় আজো বুঝিনি- হে স্বাধীনতা।
ব্যাক্তি জীবনের স্বাধীনতা যদি
দেশের স্বাধীনতা হয়,
নির্যাতন আর হরতাল দিয়ে
তবু কেন তার পরাজয়-?
ফুল ফাগুনেও কি স্বাধীনতা আসে-?
নদীর ঢেউয়ে ঢেউয়ে ঐ কার স্বাধীনতা ভাসে-?
শ্রমিক, কৃষাণের থাকে যদি স্বাধীনতা
জোতদারদের কাছে তবুও কেন
আজীবন পরাধীনতা।
থাকে যদি স্বাধীনতা
বাবা মায়ের ভালোবাসায়
তবুও কেন মনে হয় আজ
যেন ভুগছে তারা অজস্র হতাশা আর দুরাশায়।
স্বাধীনতা পেয়ে পাখি
যখন আকাশে উড়ে, তবে
কেন দুষ্ট শিকারি তার পিছু ছুঁটে?
প্রেমিক-প্রেমিকার ভালোবাসায়
থাকে যদি স্বাধীনতা-
তবে কেন সেখানে লুকিয়ে থাকে
ভালোবাসার কৃত্তিমত্তা-?
দুটি হৃদয়ের ভালোবাসা
যদি স্বাধীনতাই দলে-
তবে কেন কাঁদে প্রেম-
বিরহের নদী-জলে-?
পুরুষের শোষণে নারীর স্বাধীনতা কোথায়-?
নারীর জীবনে যদি
স্বাধীনতা থাকে-
পুরুষের নির্যাতনে কেন
সহস্র নারীর লাশ ভাসে-?
আমি আজো বুঝিনি তোমাকে
হে স্বাধীনতা।
তোমার কাছে আমার
অনন্ত জিজ্ঞাসা-
তুমি কি? কে বা কাহার জন্য-?
গড়েছ রক্তনদী
ফুটিয়েছ ফুল
হয়েছ ধন্য।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026