বাংলার স্বাধীনতা
- রুবিনা মজুমদার
এই বাংলার বুকে নতুন করে
বেড়ে উঠা এই সবুজ ঘাস ,
রচিত করেছে শত শত মুক্তিযোদ্ধা
এই পৃথিবীর বুকে সে এক বিরল ইতিহাস ।
লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে -
৭১' এর মুক্তিযুদ্ধের পরে -
আজ এই স্বাধীন বাংলাদেশ ।
স্বামী হারা স্ত্রীর অব্যক্ত হাহাকার ,
আকাশে বাতাসে মিশে -
আজ হয়ে গেছে একাকার ।
ঐ কান পেতে শোনো -
সন্তান হারা মায়ের -
ভাই হারা বোনের -
শত রমণীর করুণ আর্তনাদ ।
লোক লজ্জার আড়ালে -
আজো কেঁদে বেড়ায় কতো বীরঙ্গনা ।
১৯৭১' এ এই বাংলার বুকে -
চলেছিলো নিপীড়ন - নির্যাতন ,
শাসন ও শোষণ ।
ঘরে ঘরে ছিলো -
অসহায় মা - বোনের রোদন।
লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধারা -
হৃদয়ে নিয়ে মনোবল ,
হাতে নিয়ে অস্র -
গেয়েছিলেন স্বাধীনতার গান ।
শত শত বীরঙ্গনা প্রান নিয়ে হাতে
এনেছে স্বদেশের স্বাধীনতা ।
লক্ষ লক্ষ প্রানের রক্ত নদীর বিনিময়ে
আমরা পেলাম এই বাংলার স্বাধীনতা ।
বিশ্বের মানচিত্রে আঁকা হলো
স্বাধীন বাংলাদেশের সীমানা ।
বাংলার স্বাধীন চেতনায় -
আজ বাংলার স্বাধীনতা ।
বীর মুক্তিযোদ্ধাদের দান
চিরকাল রবে অম্লান ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।