কান্না
- রুবিনা মজুমদার

পূর্ণিমার আলো ভরা রাত আর
আমাবস্যার মন ভাঙা রাত ,
কখনো কি এক রকম হয় ?
সূর্যের রুপালী আলোর দিন
আর দুঃখ ভরা হতাশার দিন ,
কখন কি এক রকম হয় ?
তবু ও তো ভাঙা গড়া নিয়েই
মানুষের জীবন বয় ।
ভালোবাসায় ভরা রঙিন জীবন
আর বিচ্ছেদের জীবন -
কখনো কি এক রকম হয় ?
তবু ও তো আশা - হতাশা নিয়েই
মানুষের জীবন বয় ।
বিশাল পাহাড়ের কান্না আর
মানুষের হৃদয়ের কান্না -
কখনো কি এক রকম হয় ?
তবু ও তো হাসি - কান্না নিয়েই
সব মানুষের জীবন বয় ।
মেঘলা আকাশের কান্না আর
মেঘলা হৃদয়ের কান্না -
কখনো কি এক রকম হয় ?
অশান্ত সব কান্নায়ই বৃষ্টি ধারায় বয় ।
গভীর সাগরের ঢেউ -
আর মানুষের হৃদয়ের ঢেউ
কখনো কি এক রকম হয় ?
শুধু এমনি ভাবেই সময়ের সাথেই -
জীবনটা এক সময় হয়ে যায় ক্ষয় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026