অদৃশ্য প্রেম
- রুবিনা মজুমদার
আমার একটা গোলাপ গাছ আছে ,
সেই গাছে অনেক গোলাপ ফুটে ---
টকটকে তাজা রক্তের মত লাল ।
কিন্তু এক সময় তারা ঝরে পড়ে ,
ক্লান্ত পথিকের মরুপথে ------ ।
গোলাপের পাপড়িগুলো শুকিয়ে
হয়ে যায় ম্লান ------ ।
আমার একটা দেহ ঘড়ি আছে
চলতে থাকে ঠিক , ঠিক , ঠিক ,
সময়ের নিয়মে সঠিক ।
মাঝে মাঝে ক্লান্ত হয়ে নিরালায়
দেহঘড়ি হঠাৎ থেমে যায় ,
কান্না জুড়ে দেয় কষ্ট পেলে ।
আবার চলে আবার থামে ,
সময়ের সাথে সাথে... সময়ের নিয়মে ।
আমার একটা সুন্দর হৃদয় আছে
নীরব সে এখনো ,
বহুদূর হতে আসি কিছু বলবো বলে
সব কিছুই যেন ভুলে যাই কিসের ছলে ?
নীল , সবুজ দিগন্তের পানে চেয়ে থাকি
হৃদয়ের গহনা পরে কেবল স্বপ্ন আঁকি ।
আমার একটা স্বপ্ন আছে --- ,
সেই রঙিন স্বপ্নটাই আমায় বাঁচিয়ে রাখে ,
স্বপ্নগুলো হাসে , কাঁদে ...
চোরাবালিতে ঘর বাঁধে
আবার কখনো বেদনার রাজ্যে ভাসে ।
আমার স্বপ্নগুলো --------
একটু সুখ চায় --- দুঃখ পায়
স্বপ্নগুলো কখনো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে --
আবার ভোরের আলোতে জেগে উঠে ।
আমার একটা তুমি আছো
শুধু বলো ভালোবাসি -----
আর কিছুই তো বলোনা -- ।
রাগ , অনুরাগ , হাসি , কান্না
সুখ চাও , দুঃখ পাও -----
আসা আর শুধু চলে যাওয়া
থমকে দাঁড়াও , মুচকী হাসো ,
চেয়ে থাকো অপলক দৃষ্টিতে ---- ।
আর তো কিছুই বলোনা ...
তবে কি সবই তোমার ছলনা ?
অস্ত যায় ঊষার রবি
থেমে যায় নদীর স্রোত ,
থেমে যায় পাখির কলতান ,
শুধু তোমার খুঁজে বেড়ায়
আমার অবুঝ প্রান ।
তাইতো তোমার প্ররোচনায়
রচিত করেছি অদৃশ্য প্রেম রচনা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।