কি পেয়েছো ...?
- রুবিনা মজুমদার
আমায় ভালোবেসে কি চেয়েছো ?
আমায় দুঃখ দিয়ে কি পেয়েছো?
আমি তোমার ক্ষণিকের ভালোবাসার ফুল
নাকি ভালোবাসার সাথি - ?
যাকে দিতে চেয়ে ও পারোনি
দিতে হৃদয় ভরা প্রীতি - ।
কেবল অন্তর জুড়ে স্মরণ করো
দুঃখ ভরা স্মৃতি ।
তোমার দুঃখকে ভালোবেসে
এসেছি তোমার মনের মিনারে ।
তোমার হাসিকে ভালোবেসে
গিয়েছি তোমার হৃদয়ের কিনারে ।
তোমার অশ্রুকে ভালোবেসে
গিয়েছি আমি অকূলে ভেসে ।
তোমার স্মৃতির মাঝে -
তোমায় স্মরণ করে -
ঐ আকাশের চাঁদ ও যেন
আজ আমায় ভালবাসে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।