পৃথিবী ছেড়ে ...
- রুবিনা মজুমদার

যখন আমি থাকবোনা এই ভুবনে -
তখন কি আমায় তোমরা রাখবে মনে ?
কতো কথা , কত ভালোবাসা ,
কতো রাগ , অনুরাগ ছিলো তোমাদের সনে ।
আমার কতো স্বপ্ন রয়ে গেছে বাকী ,
তাইতো কাঁদে আমার দু'টি আঁখি ।
নদীর ঢেউয়ের সাথে স্বপ্ন বাঁধি ,
একটু ভালোবাসা তোমাদের সাধি ।
দু'দিনের এই দুনিয়ায় এসে ,
রঙ্গিন খেলায় ছিলাম শুধু ভেসে ।
পূর্ব আকাশে ঊষার রবি ,
দেখি আমি বাংলা মায়ের ছবি ।
বাতাসের ঢেউয়ে ঢেউয়ে সোনালী ধানক্ষেত ।
হলুদ শস্য ক্ষেত রাঙ্গায় আমার মন ।
এখানে ওখানে ছড়িয়ে আছে কতো ঝাউ বন ।
এই বাংলার শ্যামল ছায়া আর সুন্দর বন ।
গাঁয়ের মেঠোপথ আর রাখালিয়া সুর ,
আমার মন ছুটে যায় দূর - বহুদূর ।
রাতের আকাশে সোনালী চাঁদের আলো ,
আমার দু'চোখে স্বপ্ন খেলে ।
আকাশে ঝিকমিক ঝিকমিক লক্ষতারা ,
করে যায় যেন আমায় ইশারা ।
আলো আঁধারে বাহিরে বাদল - বর্ষা ,
ভিজিয়ে দেয় মাঠ , ঘাট সকল পাড়া ।
এতো সুন্দর রূপ আমি কেমনে ভুলি ?
এই পৃথিবী ছেড়ে দূরে কেমনে চলি ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026