বিশ্বাস
- রুবিনা মজুমদার
একটি বিশ্বাসের মূল্য -
কিভাবে দিতে হয়
সেইটা আমার জানা আছে ।
কিন্তু একটা বিশ্বাস কিভাবে নিতে হয় ,
সেইটা আমার জানা নেই ।
তবু ও এমন একটা বিশ্বাস চাই ,
যে বিশ্বাসে কোন ফাঁকি নেই ।
প্রতারনা নেই , বিশ্বাসঘাতকতা নেই ,
বিশ্বাসের কোন উপমা নেই
সংজ্ঞা নেই ,নেই কোন আয়তন ,
বিশ্বাসটা কেবলি বিশ্বাস ।
এই বিশ্বাসটাই কখনো হৃদয়ে
জম্ম দেয় আত্মবিশ্বাস ।
এই বিশ্বাসটাই কখনো হয়ে যায়
হৃদয়ের দীর্ঘশ্বাস ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।