গোলাপের সুবাস
- রুবিনা মজুমদার
যদি আমার বাগানে
কখনো একটি ফুল না ফোটে ,
যদি চন্র মল্লিকায় কুঁড়ি না আসে ,
চৈত্রের তীব্র তাপে যদি অকালে -
ঝরে পড়ে কসমস , ভায়োলেট ,সূর্যমুখী ,
তবু ও আমার মনে দুঃখ থাকবে না ।
কারন আমি নিজের হৃদয়ের আঙ্গিনায়
বাগান বানিয়ে একটি কালো গোলাপ
সেখানে সাজিয়ে রাখবো ।
গোলাপের উম্মত্ত সুবাস ছড়িয়ে -
জীবন ময় তোমার চোখে খুঁজে
বেড়াবো ভালোবাসার সুখ ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।