হতাশাবাদী
- শেখ মাফিজুল ইসলাম

আলোর রাজ্যে চোখ বুজে রয়
অন্ধকারকে মাপেন,
চিড়ে-চ্যাপ্টা জীবন ক্যান?
ভয়ে কেবল কাঁপেন।

ঘরের খাটে বিছেন পাতা
ঘুম আসেনা মোটে
এই বিছানায় মরেছে কত
চিন্তাতে রাত কাটে।

শরীরে কেবল রোগের বাসা
কিসের গর্ব আর,
‘স্বাস্থ্য সম্পদ’ কে- বলেছে
মেনোনা খবরদার।

ভালো কাজের মধ্যে তারা
খোঁজেন সর্বনাশ,
টাকার অঙ্ক আগে কষেন
পরে বুদ্ধিনাশ।

রস-গোল্লার হাঁড়ি দেখে
চমকে ওঠেন তারা
মিষ্টির গায়ে ছিদ্র ক্যান
ভেবে কম্মসারা।

সকাল বেলা সূর্য ওঠে
সেদিকে নাই দৃষ্টি,
লম্বালম্বা ছায়া দেখে
ভাবেন অনাসৃষ্টি।

সুখের হিসাব করতে নারাজ
দু:খের পাল্লা ভারী,
রাতদিন তিনি কপাল চাপড়ে
করেন আহাজারী।

অভিযোগের বাক্সগুলোর
মুখটি রাখেন খুলে,
হতাশ কথা না-উগরালে
পেটটি ওঠে ফুলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026