বৈশাখী প্রতীক
- রুবিনা মজুমদার
পুরনো জরাজীর্ণ সুখ দুঃখকে পেছনে ফেলে ,
বছর ঘুরে বৈশাখ আবার এলো ফিরে ।
বৈশাখী হাওয়া বয় উতল বেগে ,
নীল আকাশ ঢেকে যায় কালো মেঘে ।
গ্রীষ্মের রোদ্র সমুদ্রের রাহু ,
কখনো বাদল বাড়ায় বাহু ।
ফাল্গুনের বসন্তের মাধুরী মঞ্জুরী ,
বৈশাখ দেয় জলাঞ্জলি ।
বৈশাখ , কাল বৈশাখীর রুপ ধারন করে ,
বর্ষা আসে বাংলার তরে ।
কাল বৈশাখীর ঝড় -
উড়িয়ে নিয়ে যায় ধুলো , বালি - খড় ।
বর্ষার পদ্ম পাতার জল -
মধ্য পুকুরে করে টলমল ।
বৈশাখ এসেছে ঋতু বদলের টানে,
বৈশাখ জেগেছে জনতার প্রানে ।
তাই আজ প্রফুল্ল চারিদিক ,
সেই আনন্দ একমাত্র বৈশাখী প্রতীক ।
নানান সাজে সেজেছে বৈশাখীর ঢালা ,
হয় যদি হোক দিনবদলের পালা ।
গ্রীষ্মের উজ্জ্বল রোদ্দুর -
ছড়িয়ে পড়েছে দূর - বহুদূর ।
এই বাংলার বৈশাখীর মনিহার ,
তুমি আমার অহংকার ।
বৈশাখী রঙে হৃদয় রাঙ্গিয়ে,
লাল পাড়ের সাদা শাড়ী পড়ে,
কিশোরী মন হারাতে চায় বহুদূরে ।
বৈশাখীর পান্তা -
ইলিশ একদিনের বাঙ্গালীয়ানা -
পূরণ হয় কি তার ষোলোআনা ?
এই বাংলার আকাশ ,
দিগন্ত ও সবুজ ছোয়া মাটি -
বৈশাখী আনন্দে হয়ে উঠে পরিপাটি ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।