মায়ের ভালোবাসা
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
তুমি আমার নয়নমণি ,
তুমি আমার হৃদয়য়েরখনি
তুমি আমার মা জননী ।
তুমি আমার শৈশবে বেঁচে থাকার
এক মাত্র তরণী ।
মা তুমি ছাড়া এই ভুবন ,
আঁধার কালো সবার জীবন ।
তুমি স্নেহময়ী মা , তুমি প্রানপ্রিয় মা ।
যখন আমি ছোট্ট ছিলাম তোমার কোলে ,
কথা বলতাম আধো আধো বোলে ,
তুমি আমায় ভালোবেসে চুমু খেতে
আমার ছোট্ট গালে ।।
মাগো তুমি হীনা --
থেমে যেতো প্রানের বীণা ।
এখন আমি বড় হলাম
চলে এলাম দূরে ,
তোমার ভালোবাসার কথা মনে করে
ভাসি আমি চোখের জলে ।
তোমার স্নেহের আঁচলের ছায়া
তোমার ভালোবাসার আদরের মায়া ,
ভুলি কেমন করে - ?
তোমার মতো এতো মধুর ভালোবাসা
আর কেহ নাহি দিবে এই জীবনে ।
মাগো তুমি হারা --
আমার জীবন ছন্ন ছাড়া ,
তোমার মতো এতো আদর করে
কে খাইয়ে দিবে ?
আমার দুঃখের দিনে -
প্রতিটা ক্ষণে ক্ষণে কে পাশে রবে ?
তুমিতো শত কষ্টে শত দুঃখে ও
আগলে ধরে রাখতে বুকে ।
মাগো তোমার হৃদয়য়ের শীতল ছায়া ,
তোমার মমতার মধুর মায়া
আর কি আছে এই জগতে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।