পাখি
- রুবিনা মজুমদার

কৃষ্ণ চূড়ার ডালে বসি
গান গাইল একটি অচেনা পাখি ,
নয়ন মেলে দেখি -
এই যে গানের পাখি ।
সেই মধুর গান শুনে আমি
পাখির পানে চেয়েছিলাম একটুখানি ।
পাখিটিকে ছোঁয়ার জন্য আমি -
ভালোবাসার হাত বাড়ালাম ।
গান ফুরালেই পাখি গেলো উড়ে
আমার তরে রইল পড়ে
পাখির বেদনার সুর ।
সেই পাখির গান মনে করে
আমার হৃদয়ে জাগে আজ ব্যাথার বালুচর ।
অচেনা পাখিটি যখন হারিরে গেলো অজানায় -
পথ চেয়ে চেয়ে ক্লান্ত দু' নয়ন
পাখিটিকে খুঁজে ফিরে আমার মন ।
হৃদয়ের স্বপ্নপুরীতে বেদনার কম্পন জাগে ।
উচ্ছল প্রাণবন্ত ঠোঁটে -
গড়িয়ে পড়েনা মিষ্টি হাসি ।
বড় নিঃসঙ্গ লাগে বুক ভারী -
হয়ে যায় নীল বেদনায় ।
পৃথিবীর সব কোলাহোল সাঙ্গ করে
রক্রিম সূর্যটা যখন আস্ত যায় পরন্ত বিকালে
গোধূলি আলোর বর্ণচ্ছায়ায় নানানরঙের
ছোপ ছোপ ছবি আঁকি এই হৃদয়ে ।
নিশিথের আগোমনে - স্বপনের মাঝে
যখন মনে পরে পাখির গান
পাখির উপর হয় যে আমার বড় অভিমান ।
আমিতো পাইনা ভেবে -
কেন ভালোবাসি অচেনা পাখির গান?
বুকে জড়িয়ে নিয়ে রিক্ত হাহাকার ,
শুন্য হয় আমার হৃদয়ের চারিধার ।
আমি হতে পারিনি পাখির প্রেয়সী ,
তাইতো আজ কাঁদে মন নিরালায় বসি ।
আমার বুকে কাঁদছে আশা --
পাখির তরে রইল আমার অবুঝ ভালোবাসা ।
যে চলে যায় - সেতো চলে যায়
শুধু হৃদয়ের ভিতর , জীবনের মাঝে
রেখে যায় রিক্ততা আর বিষণ্ণতা ।
বনের পাখি বনে উড়ে -
মায়ার বাঁধন ছিন্ন করে ।
আমার তরে রইল কেবল -
পাখির বেদনার গান ।
পাখি তোমায় বলছি শোনো ...
আমি যখন থাকবো নাকো ...
পাখি তুমি গেয়ে নিও আমার লিখা গান ।
আমার উপর আর করোনা কোনো অভিমান ।।
দিন যায় , রাত যায়
সীমাহীন শুন্যতায় -
তবু জীবনের এই অভিরাম পথচলা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026