নীরব ভালোবাসা
- রুবিনা মজুমদার
যে নিরবে শুধু ভালোবাসে
কেনো সে থাকে চোখের আড়ালে ?
হতাশা ভরা বেদনা নিয়ে
কেনো সে কাঁদে অভিমানে ?
কেনো সে বুঝতে দেয় না
তার মনেরই ব্যাথা ?
কষ্টের পাহাড় বুকে ধরে
নতুন নতুন সুরে সুরে
শুধু লিখে যায় কবিতার পাতা
বিনিদ্র রাতে আলো আঁধারেতে ্
কেনো সে বসে থাকে একা নিরালাতে ?
মেঘেদের দল ছুটে চলে...
হৃদয়ের আঙ্গিনাতে ।
চুপচাপ বাতাসে ঝরে শিশির কণা
বুকের গভীরে মাতাল হাওয়া করে আনাগোনা ।
সেই নিষ্প্রাণ কবিতা গুলো যেন সুরে সাজে না ,
সে রঙ্গিন স্বপ্ন গুলো কেনো চোখে দোলে না ?
নিজের মনের মাধুরী মিশিয়ে
তবু সে কবিতায় আলপনা এঁকে যায় ,
পাওয়া না পাওয়ার হিসেব ভুলে
তবু সে কবিতার আঙ্গিনা সাঁজায় ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।