নীল প্রতীক্ষা
- রুবিনা মজুমদার

হৃদয়ের টব টা রাঙ্গানো ছিলো সবুজ রঙে
সবুজ টবে কি ফুল ফোটাবো পাইনি ভেবে ,
ভালোবেসে হৃদয়ের সবুজ টব -
সাজিয়েছিলাম লাল গোলাপে ।
ভালোবাসার লাল গোলাপ দিয়ে
আমার হৃদয়টা রাঙিয়েছিলাম ।
লাল রঙের গোলাপ ছাড়া আর কোন
রঙ মানায় না সবুজ টবে ।
কিন্তু লাল গোলাপ -
তুমি আবার আমার দুচোখ ভেজালে ।
গোলাপ তোমায় যখন রেখেছিলাম
হৃদয়ের সবুজ প্রভাতে -
পরাণ ভরে ভালবেসেছিলাম তোমারে ।
রাত্রি দ্বিপ্রহর কিংবা দিনের প্রহরে
হৃদয়ের আলো - বাতাস দিয়ে ,
কতোই না যত্ন করেছি গোলাপ তোমারে ।
গোলাপ তোমার হৃদয়ের পাষাণ কায়া ,
আমার হৃদয়ে ফেলেনি ছায়া ।
গোলাপ তোমার স্মৃতির ছায়াতলে
আমি আজ ভাসি চোখের অশ্রুজলে ।
তাই আজ আড়ালে আড়ালে থাকি ,
নীরবে কাঁদে হৃদয়ের আঁখি ।
সবার মাঝে ও আজ আমি
লাল গোলাপ তুমি হারা ।
কেমন করে কাটে বলো সারাটা বেলা ?
গোলাপ তোমার কাঁটার আঘাতে আঘাতে
এই হৃৎপিণ্ডের রক্তক্ষরণে -
স্বপ্নের রঙিন পাপড়িগুলো গেছে ঝরে ।
লাল গোলাপ শুধু তোমার জন্য - -
আমার অপেক্ষার প্রহরগুলো
ঘুরে বেড়ায় হৃদয়ের হাওয়ায় হাওয়ায়
কখনো হৃদয়ের সবুজ পাতায় পাতায় ।
গোলাপ তোমার হৃদয়ের সাড়া পাওয়ার
অপেক্ষায় অপেক্ষায় ......।
রক্ত ঝরে ঝরে অনুভূতি শুন্য
হয়ে গেছে এই হৃৎপিণ্ডটা ।
অতঃপর দূর আকাশে ছড়িয়ে দিলাম
আমার নীল প্রতীক্ষা ............।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026