রুগ্ন প্রেম
- রুবিনা মজুমদার

রুগ্ন প্রেমের দ্ব্ন্ধ নিয়ে আমি কাঁদি ,
ভীরু এ মনে স্বপ্নের ঘর বাঁধি ।
দিনের পর দিন চলে গেছে ,
কতোনা মনের প্রেম হয়েছে ।
আমায় কেনো বসিয়ে রেখেছো ?
তোমার আঁধার হৃদয়ের পাশে ।
নীল আকাশ জুড়ে মেঘ করেছে ,
আঁধার হলো পৃথিবী ----
তোমার নামে শূন্য মনে
কেটেছে একা রজনী ।
এমনি বাদল বেলায়
ভেঙ্গেছে হৃদয়ের কতো মেলা ।
এই শুন্য মন আজো কাঁদে ।
মিছে বালুচরে স্বপ্নের ঘর বাঁধে ।
তোমায় পাবার আশে ...।।
জানিনা কখন স্বপনের মাঝে
হারিয়েছি জীবনের কিছুটা সময় ?
হারানো সেই স্বপ্নের স্মৃতিতে
আমার এই কায়াকে পুড়িয়ে মারি ।
জানিনা সেইদিন কোথায় ছিলো
আমার এই অশ্রুর বন্যা ?
সেইদিন তো বলেনি কথা
আমার স্বপ্নের বেদনারা ।
হৃদয় রাজ্যে মিছে স্বপ্ন সাজিয়ে
তাই আর আজ মিছে প্রেম সেধোনা ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026