দুঃখ-দুঃখ কাটাকাটি খেলা
- সুকন্যা তিশা
একটু সুখের আশায় এসেছিলাম তোর কাছে ,
অভিনয়ের ছলে ঘুরিয়ে যার নাম দিয়েছিলাম ‘দুঃখ’
তুই সত্যি সত্যিই দুখের পাহাড়টা বাড়িয়ে ঘুমোতে চলে গেলি
আর তোর দেয়া দুঃখকে বুকে নিয়ে
রাতপ্রহরি হয়ে দুখের পাহারায় বসে রইলাম আমি ।
আজো বুঝলি না তুই ‘দুঃখ’ নামধারী সুখপাখিটার
খোঁজেই বারবার তোর কাছে ছুটে আশা আমার ।
হয়ত অধিকারের কোঠা না মেপেই চলে আসি বলে
অবহেলার পরিমানটা বেশি টের পাই ,
তবে ভাবিস না ; আমার এই অবুঝ অভিমানের দাম
যে দিতেই হবে এমনটা নয় ।
এটাকেই আমি দুঃখের ছলে দুঃখ-দুঃখ কাটাকাটি খেলা
হিসেবে মেনে নিয়েছি ,
আমায় নিয়ে ভাবতে যাস না যেন আবার ।
ঘুমকুমারী তোর ঘুমকে পরিপূর্ণতায় ভরিয়ে দিক,
চাঁদের হাসিটা যেন ঠিক তোর কপালটাকে ছুঁয়ে যায় আলতো করে ,
রাতের শেষ প্রহরেও সুখটাকে এমনি করেই জাপটে ধরে রাখিস ,
শুভ কামনার এই আঁচ নিয়েই আজকের মত শুভ রাত্রি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।