আপন তরী দিয়েছি গো আরব পথে ছাড়ি
- আব্দুল্লাহ মোল্লা - নূরে তাজাল্লী
আপন তরী দিয়েছি গো আরব পথে ছাড়ি
শানে হজরত দিবো সালাম রওজা পাকে দাড়ি।
আরব মহান করো গ্রহণ মোর সালাম নিবেদন।
তোমা আদর্শে দিবো পাড়ি যেন আমরণ
হজরতে নাম আমার হৃদে সর্বদা স্মরি
শানে হজরত দিবো সালাম রওজা পাকে দাড়ি।
তুমি বিশ্ব প্রেমে ভর করেছো কাধে।
তোমার লাগি মাখলুক উম্মত দিবানিশি কাঁদে।
মৃত্যু পথে হাসব আমি দুরুদ বুকে করি
শানে হজরত দিবো সালাম রওজা পাকে দাড়ি।
কাওসার পান করবে যেজন হও বীর উম্মত
রণ রবে চলে যেতে রাখো বুকে হিম্মত
তোমার প্রেমে যাবো আমি জিহাদ পথে লড়ি
আপন তরী দিয়েছি গো আরব পথে ছাড়ি
শানে হজরত দিবো সালাম রওজা পাকে দাড়ি।
২৫ জ্যৈষ্ঠ ১৪২৬
সোমবার, প্রভাতঃ ৬ঃ৫০
কুটুরিয়া, সাভার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।