নীলিমা
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

নীলিমা,যদি হয় আবার গোধূলীবেলা দেখা
শুনাবে কি ভাঙ্গনের গান?
স্বপ্নের আলো-ছায়ায় হারায় মায়াজালে
উদাস করবে কি পরাণ?

বুকে জমা পোষ্টারে প্রতিদিন কবিতা লেখা
মুছে ফেলি বারবার তবু কথা মনে পড়ে
বিরতিহীন ছুটছি অন্ধকার পথে একাকী
সন্ধানী যাত্রীর মতো সেই রাস্তায় দাঁড়িয়ে।

নীলিমা,খাঁচার পাখি নাকি পোষ মানে না!
মনের পাখি কি পারে যেতে ছেড়ে?
পরিচয় হওয়া দিন কেন ভুলে যায়?
অভিযোগে মনের দুয়ার বন্ধ রাখা যায়না!

ভালবাসার সাতকাহনে চোখে তোমার ম্যাপ
বুকের মাঝে একটা পাশে তোমার নামের ছাপ
তুমি ছাড়া ভাল লাগেনা বৃষ্টিবেলার উদাস ক্ষণ
তোমার জন্য উৎসর্গ কবিতা লেখা সমগ্রজীবন।

১৭.০৬.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026