উদাস বৃষ্টির কাব্য
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

অঝোর ধারায় ঝরছে বৃষ্টি
আমার দুচোখ জুড়ে
নীলনয়না যায় চলে যায়
কার মায়া পেয়ে ছেড়ে।

চোখটা ভীষণ জ্বলছে ভারি
মন ছুটে যায় দূরে
খেয়াপারের নাও ছুটে যায়
পাবোনা কখনো ফিরে।

আমার আকাশ মেঘলা ধারা
উড়াবোনা ইচ্ছে ঘুড়ি
মেলা যদি বসে বসুক আবার
করবোনা মন চুরি।

খেয়ালী ঝড়ো হাওয়ায় মিশে
ওড়াও সুতোর টানে
শুভ্র মেঘে যায় হারিয়ে ছায়া
ডাকবোনা আর গানে।
১৭.৬.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026