আমি আসবো ফিরে
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

গান:
আচমকা চমকে ওঠা রাতে
যদি আমাকে পড়ে মনে
পথের শুরু হতে শেষ প্রান্তে
থমকে যাও যদি বাদল-বর্ষণে
তখন ডাক দিও সেই চেনা নাম ধরে
আমি আসবো ফিরে যতই থাকি দূরে।


জাপটে ধরা সে রাতের কথা
এখনো কি পড়ে মনে-নির্জনে
চলে গেছ বদলে যাওয়ার নিয়মে
কেঁপে উঠা বুক কাঁদে কি গর্জনে
তখন ডাক দিও সেই চেনা নাম ধরে
আমি আসবো ফিরে যতই থাকি দূরে।

এখন আর লেখা হয়না কবিতা
এখন আর আঁকা হয়না সেই ছবিটা
এখন আর স্বপ্ন দেখা হয়না আনমনে
এখন আর পোড়েনা কেউ প্রেমের আগুনে।
ইচ্ছে হলে আবার
ডাক দিও সেই চেনা নাম ধরে
আমি আসবো ফিরে যতই থাকি দূরে।
১৭.০৬.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026