গাছের ভালোবাসা
- শেখ মাফিজুল ইসলাম
যেখানে রোদ হাসে সেখানে ছায়া আসে
যেখানে ছায়া আসে সেখানে আঁধার আসে
আলো-আধাঁর সঙ্গমে জন্ম নেয় ভোর;
যেখানে দু:খ আছে সেখানে সুখও আছে
যেখানে সুখ আছে সেখানে বিষাদ আছে
যেখানে বিষাদ আছে সেখানে প্রীতি আছে
যেখানে প্রীতি আছে সেখানে প্রেম আছে
প্রেম-প্রীতির সঙ্গমে জন্ম নেয় ভালোবাসা;
যেখানে পাতা ন’ড়ে সেখানে গাছ আছে
যেখানে গাছ আছে সেখানে শেকড় আছে
যেখানে শেকড় আছে সেখানে মাটি আছে
যেখানে মাটি আছে সেখানে জল আছে
জল-মাটি-শেকড় সঙ্গমে জন্ম নেয়-
ফুল-ফল-আলো-আশা, গাছের ভালোবাসা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।