যৌতুক
- দেলোয়ার হোসাইন
সভ্য মানুষ গুলোর
অসভ্য প্রথা যৌতুক,,,
অসুস্থ সমাজে নারী নিয়ে
নোংরা কৌতুক।।।
নারী তোমার অর্ধাঙ্গী,জননী
তোমার নন্দিনী,,,
যত সফলতা তার পিছনে
একজন রমনী আছে সঙ্গিনী।।।
ইসলামের সূচনালগ্নে যে হস্ত
করেছে সমস্ত ভিত্ত দান,,,
তিনি ছিলেন রমনী
আল্লাহর হাবিবের জানের জান।।।
যে রমনী সর্বস্ব ছেড়ে
এল তোমার ঘরে,,,
পনের টাকার জন্য সে নারী
অকারণে কেন মরে।।।
যুগের সাথে তাল মিলিয়ে
বদলেছে পনের ধরন,,,
টিভি ফ্রীজ ফার্নিচারের নামে
হচ্ছে নারীর মরন।।।
বিদেশে পাঠাবে বলে বিবাহ কর
তোমার কি নাই লাজ,,,
কাপুরুষ তুমি বাহ্যিক অবয়বে
সেজেছ পুরুষের সাজ।।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।