মুহাম্মদ রাসূল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা

আ‌মিনার ঘ‌রে ফুটল ফুল
না‌মে‌তে মুহাম্মদ রাসূল
আঁধার ধরণী হলো রওশন
ফুটল ধরায় ইসলা‌মি ফুল।

‌সেই ফু‌লের ই সুঘ্রাণ পে‌য়ে
আসল যারা ইসলা‌মে ধে‌য়ে
রওশন হ‌লো তা‌দের জীবন
কর‌লো যারা ইসলাম কবুল।

‌দি‌কে দি‌কে ছিল অন্ধকার
ধরনী পে‌লো আ‌লো আবার
ছোঁয়া ‌পে‌য়ে মোর নবীজীর
আসমান জমিন হ‌লো ব্যাকুল।

কূল মখলুক হ‌লো আকুল
‌পেয়ে ধরায় মুহাম্মদ রাসূল
জ্ঞা‌নি গু‌নি পেল তার সুবাস
ক‌রলো তারা ইসলাম কবুল।

তর্ক কর‌লো যারা দু‌নিয়ায়
কষ্ট দি‌লো নবীজী‌রে হায়
তারাই হ‌বে বড় অসহায়
যারা চিন‌লো না মুহাম্মদ রাসূল।
১৯/০৬/২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-০৬-২০২০ ২০:৩৫ মিঃ

অসাধারণ উপস্থাপন ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026