আমার নামটি লিখে দিও
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

আমার নামটি লিখে দিও
আমিনুর রহমান
০৮.০৮.২০২০ ইং

আমার নামটি লিখে দিও
নীল খামে
তোমার রক্তিম ঠোঁটখানা
যবে ঘামে।

তোমার অধরে লালপদ্ম
ফুটে হাসি
আমার কল্পনা রাঙাবঁধূ
স্বপ্ন রাশি।

মধুর মিলন তৃষা বুকে
চেয়ে থাকি
প্রেমের শরাব পান করি
নিত্য ডাকি।

বলেছ যখন ভালবাসি
প্রশ্ন চোখে
তখন বুঝেছি কতখানি
ঝড় বুকে।

ঝড়ের সেদিন হলো শেষ
তুমি নেই
তবুও জেনেছি আসবেই
অচিরেই।


তোমার রক্তিম ঠোঁটখানা
যবে ঘামে
আমার নামটি লিখে দিও
নীল খামে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026