সম্পর্ক
- আমিনুর রহমান (তপু রায়হান) - বাস্তববাদী

সম্পর্ক
- আমিনুর রহমান
৭.৮.২০২০ ইং

সময়ের ফেরে প্রেম আসে
সময়ের ফেরে প্রেম ও পালায়
আবার প্রেম আসে,আবার হারায়
তবু কিছু সম্পর্কের শেষ না হয়।

ভবিষ্যতের চিন্তা আর অপরিণত বয়স
অর্থের সীমাহীন টানপোড়েন নষ্ট করে সম্পর্ক
আজন্মকালের চাহিদা বিক্রি হয়ে যায়
চেনা পরিচয় সব কিছু মিছে হয়ে যায়।

কিছু না বলা কথা পুড়িয়ে যায় ভেতরে-বাহিরে
ইচ্ছে করে পুরনো সেই দিনে যদি ফেরা যেত!
বিষন্ন প্রহরে যাকে ভাবতেই পাগল হয়ে যায়
অমীমাংসিত কিছু ঘটনা স্মৃতি হয়ে কাঁদায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।