মলিন হৃদয়
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
সারাবেলা মোর কেঁদে কেঁদে যায়
এ ব্যথা কভু দেখানো নাহি যায়
বুকেতে মোর হায় হায় মাতম
কি করি আমি এ ব্যথা যে চরম
আজ মলিন মোর হৃদয় সারাক্ষণ।।
সারাদিনমান জুড়ে বুকেতে ব্যথা
কি করে বলি মোর বেদনার কথা
বলো কে আছে আর আপনজন
ওগো বুঝবে মোর বেদনা অনুক্ষণ
আজ মলিন মোর হৃদয় সারাক্ষণ।।
মন মোর সারাক্ষণ বেদনার ভাবনায়
কে আছে আর মোর দিকে ফিরে চায়
একা আমি বিরহে একা আমি কান্নায়
বুঝবে না বুঝবে না হায় কেউ আমায়
আজ মলিন মোর হৃদয় সারাক্ষণ।।
২৪/১০/২০২০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।