সখি মোর ঘুম পাচ্ছে
- সিফাত আহমেদ
রাত এমনও তো কিছু হয়নি?
কিন্তু অকস্মাৎ! অবসাদ জেঁকে বসলো শরীরে!
আচ্ছন্ন হলো দেহ মন!
ছুঁয়ে ফেললো হৃদয়কেও।
চোখ তার পর্দা নামিয়ে বুঝাতে চাইছে আর্তচিৎকার!
বেশ বুঝতে পারছি লড়াই করে টিকে থাকবার প্রচেষ্টা এখন পন্ডশ্রম!
অচিরেই হতে হবে পরাজিত।
পরাজিত সৈনিকের মতো তাই বিদায় সম্ভাষণে বলতে চাই -
সখি চলে যাচ্ছি ঘুমের রাজ্য!
আজ আর নয়, কথা হবে কাল সকালে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।