রক্তের আর্তনাদ ।
- রুবিনা মজুমদার
যখন কেউ আঘাত করে
খিলখিলিয়ে হাসে ,
চোখের কোল বেয়ে
নীরব অশ্রুটুকু ভাসে ।
বেঁচে থাকার স্বপ্নগুলো
নিঃসঙ্গ অন্ধকারে হাসে ।
যতোই রাত, বাড়ে ততোই আধার নামে
সভ্যতার আড়ালে মানুষের
বিবেকের হিংস্রতা দেখে ,
আহত হয় বিসন্ন মন ।
নীল বেদনায় আবেগী জলে
সিক্ত হয় হৃদয়ের প্লাবনভুমি ।
বিনিদ্র রজনীতে পরশ বুলায়
দু''চোখে অশ্রুমনি ।
স্মৃতির পাতা গুলো উলটে - পালটে
নতুন পৃষ্ঠায় রঙ তুলি ।
কম্পন রত বুকের ভিতর
রক্তের আর্তনাদ শুনি ।
বুকের গভীরে যখন নীল কষ্ট
বিনিদ্র হয় এক একটা রজনী ,
রঙ্গিন স্বপ্নগুলোকে করে নষ্ট ।
অস্থির হৃদয় খাতায়
তাই আজ শুধুই নীরবতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।